© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৪০৩ টি মামলা

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৪০৩ টি মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৪০৩ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 

রবিবার (২৬ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানানো হয়, শনিবার (২৫ এপ্রিল) অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৬৭ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৬ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ১৬৩ টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৪ টি বাস, ১ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ১০০ টি সিএনজি ও ১৯৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি, ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৮৪ টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ২৪ টি বাস, ৭ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি, ১৬৪ টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে।

উত্তরা বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১৮ টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩১৯ টি গাড়ি ডাম্পিং ও ১৫০ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন