© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে আরব দেশগুলোর নিরাপত্তার দাবি জর্ডানের রাজার

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে আরব দেশগুলোর নিরাপত্তার দাবি জর্ডানের রাজার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই আরব দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। 

স্থানীয় সময় রবিবার (২৬ এপ্রিল) দেশটির রাজকীয় আদালতের এক বিবৃতিতে জানিয়েছে, এদিন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহের সঙ্গে বৈঠকে করেছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। বৈঠকে নেতারা উভয় দেশের মধ্যকার দৃঢ় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা কমাতে যৌথভাবে পদক্ষেপ জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।

এ সময় জর্ডানের রাজা বলেছেন, উত্তেজনা কমানোর যেকোনো চুক্তিতে ‘অবশ্যই আরব দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে’। তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে বিশ্বের নিরাপত্তার জন্য অপরিহার্য।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এতে ৩৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। আত্মরক্ষার্থে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোকে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুদ্ধ বন্ধে ইসলামবাদে ওয়াশিংটন ও তেহরান এর নেতা আলোচনা করেছিল। কিন্তু উভয় পক্ষ সংঘাত বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।

গত ৮ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি হওয়ার পর এই আলোচনা শুরু হয়, যা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাড়িয়ে দেন। যদিও আলোচনার আরেকটি পর্বের জন্য প্রচেষ্টা চলছে, তবে হরমুজ প্রণালী, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হলো আলোচনার অন্যতম প্রধান বাধা বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা,আনাদোলু এজেন্সি

এমআর/টিকে  

মন্তব্য করুন