© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ইরান ভেনেজুয়েলা নয়’

শেয়ার করুন:
‘ইরান ভেনেজুয়েলা নয়’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’ খবর তেহরান টাইমসের।

চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে ।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।’

জেনারেল আসাদি অভিযোগ করেন, ‘শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।’

তিনি বলেন, মার্কিন নেতাদের ‘দাদাগিরি’ আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো ‘সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন’।

ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ—বিশেষ করে তেল—নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।

তার ভাষায়, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’

 তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

এসএন 

মন্তব্য করুন