জিসিসি সম্মেলনজেদ্দায় প্রভাবশালী ৬ দেশের সম্মেলন, সভাপতি সৌদি যুবরাজ
ছবি: সংগৃহীত
০৭:৪২ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)–এর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। খবর আল জাজিরার।
জিসিসি হলো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ছয়টি দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান—নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে চলমান সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে এই সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তাদের মতে, জিসিসি দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সম্মেলনে সব দেশের শীর্ষ নেতারা সরাসরি অংশ নিয়েছেন কিনা, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
টিজে/টিএ