© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারজিসের মূত্রনালিতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের

শেয়ার করুন:
সারজিসের মূত্রনালিতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক প্ল্যাটফর্মের (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের মূত্রনালিতে পাথর ধরা পড়েছে। শারীরিক অবস্থার প্রেক্ষিতে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার শরীরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।


আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার বিকেলে এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেট ব্যথা অনুভব করলে সারজিস আলমকে রাজধানীর ধানমণ্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মূত্রনালিতে পাথরের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন এবং দ্রুত সার্জারি করার পরামর্শ দেন।সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বর্তমানে হাসপাতালে তার সাথে রয়েছেন।

তিনি তার ভাইয়ের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন