জেট ফুয়েলের ঘাটতি প্রথমেই আঘাত হানবে এশিয়ায়!
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
বিমান ভ্রমণের চাহিদা ‘এখনও প্রবল’ হওয়ায় বর্তমান জেট ফুয়েল সংকট কোভিড-১৯ মহামারির সময়ের মতো ব্যাপক নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-র প্রধান উইলি ওয়ালশ।
আইএটিএ-এর প্রধান বলেছেন, কোভিডের সময়ের মতো না হলেও গ্রীষ্মের তীব্র দাবদাহের সময় জেট ফুয়েলের সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ আছে।
তার মতে, জেট ফুয়েলের এই ঘাটতি প্রথমে এশিয়ায়, তারপর ইউরোপ, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় আঘাত হানবে। খবর আল জাজিরা’র।
উইলি ওয়ালশ বলেন,
বিমান সংস্থাগুলোর পক্ষে ব্যয়ের এই বিপুল বৃদ্ধি বহন করা কোনোভাবেই সম্ভব নয়, তা গ্রাহকদের ওপরই চাপিয়ে দিতে হবে।
এশিয়া ও ইউরোপে জ্বালানির রেশনিংয়ের কারণে কিছু ফ্লাইট বাতিল হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, তেল রফতানিকারক সংস্থা ওপেক ও ওপেক প্লাস থেকে বের হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশটির এই পদক্ষেপ তেল রফতানিকারক সংস্থা এবং এর প্রধান সদস্য সৌদি আরবের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
এসএন