© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি করায় ৫ কর্মচারীকে শোকজ

শেয়ার করুন:
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি করায় ৫ কর্মচারীকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করায় পাঁচজন কর্মচারীকে শোকজ করা হয়েছে৷ পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৫ (পাঁচ) জন কর্মচারীকে শোকজ করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত ৪ (চার) জনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হলো না।


ইউটি/টিএ 

মন্তব্য করুন