© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন:
গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৩ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গর্ভবতী এক নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- কাতার প্রবাসী রানা মুন্সির গর্ভবতী স্ত্রী মেঘলা খানম (২৮), রানা মুন্সির চাচাতো ভাই শাহ জামাল মুন্সি (৪৫), আজাদ মুন্সি (৪২), রুবেল মুন্সি (৪০), লোটাস মুন্সি (৩৮) ও শাহনারা বেগম (৭০)।

স্থানীয়রা জানায়, বাড়ির জমিজমা নিয়ে বর্নি গ্রামের রানা মুন্সির সঙ্গে চাচাতো ভাই ওবায়েদ মুন্সির দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে ওই জমিতে বাউন্ডারি দেয়াল তোলার কাজ করছিলো প্রবাসী রানা মুন্সীর গর্ভবতী স্ত্রী মেঘলা খানম। এ পর্যায়ে ওবায়েদ মুন্সী ও তার লোকজন দলবদ্ধ হয়ে মেঘলা খানমকে মারধর করে।

এ সময় তার চিৎকারে অন্যান্য স্বজনরা বাঁচাতে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেঁধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে গর্ভবতী নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

আহত মেঘলা খানম জানান, ওবায়েদ মুন্সির সঙ্গে তাদের বাড়ির জমির সীমানা নিয়ে মামলা চলছিলো। এ বিষয়ে কোর্ট থেকে তিন বার রায় পাওয়ার পর গ্রাম্য সালিশে মীমাংসার পর বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করি। এক পর্যায়ে ওবায়েদ মুন্সি অনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এখন পযর্ন্ত এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন