© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৮ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে। সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে, ৫ জেলায় বন্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে। ভারি বৃষ্টি ও সম্ভাব্য বন্যায় ক্ষতিগ্রস্ত হবেন কৃষক।

ভারি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকার সহায়তা দেবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য কলিম উদ্দিন বলেন, ‘টানা ভারি বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা মাঠে নেমে কষ্ট করে ধান কাটছেন।

' তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘গত তিনদিন আগে আবহাওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে আমি সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে বৃষ্টিপাত হলে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’

হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশা ও ক্ষতিকে খুবই বেদনাদায়ক উল্লেখ করেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে সংসদ অধিবেশন শুরুর আগেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বলেন, ‘মন্ত্রীকে নির্দেশনা দিয়ে এসেছি যে হাওড়ের এই তিনটি জেলাসহ ময়মনসিংহের কিছু অঞ্চল প্রবল বর্ষণে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। এই এলাকাগুলোতে যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খুঁজে বের করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হবে।’

কেএন/এসএন

মন্তব্য করুন