প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৩:০৪ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী খাসিফ আল হুমুদি।
আজ বুধবার (২৯ এপ্রিল) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
কেএন/এসএন