© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’

শেয়ার করুন:
‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং তাদের আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ইরানের এখন খুব সামান্য সামরিক সক্ষমতা অবশিষ্ট আছে। তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, তবে খুবই কম।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনাগুলোর প্রায় ৮০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

তিনি পুনর্ব্যক্ত করেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তারা এটা জানে, এবং প্রায় সবাইই জানে।’

সূত্র: আল-জাজিরা

ইউটি/টিএ

মন্তব্য করুন