© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

শেয়ার করুন:
কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
কুমিল্লা সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাতে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি পিকআপ ভ্যান ও বেশ কিছু বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা ওই পিকআপ ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ উন্নত মানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেএন/এসএন

মন্তব্য করুন