© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একাধিক বুথফেরত জরিপের ফলপশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, আসামে বিজেপির ঝড়, কেরালায় ফিরছে ইউডিএফ

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, আসামে বিজেপির ঝড়, কেরালায় ফিরছে ইউডিএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রকাশিত একাধিক বুথফেরত জরিপে ইঙ্গিত দিচ্ছে, বড় ধরনের রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দোপাধ্যায়ের ঘাঁটিতে বড় চ্যালেঞ্জ ছুঁড়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খবর হিন্দুস্তান টাইমসের।

একাধিক এক্সিট পোল বলছে, পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এবং তৃণমূল কংগ্রেস বা টিএমসি- কে হারাতে পারে। তবে কিছু জরিপে উল্টো চিত্রও দেখা গেছে, যেখানে টিএমসি বড় জয় পেতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

অন্যদিকে আসামে প্রায় সব এক্সিট পোলই বলছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে পারে, এমনকি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাও ছুঁতে পারে।

কেরালাতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) ১০ বছর পর আবার ক্ষমতায় ফিরতে পারে বলে প্রায় সব জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন টানা তৃতীয়বার জয়ের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

তামিলনাড়ু- তে বেশিরভাগ এক্সিট পোল বলছে, ডিএমকে-দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম জোট আবারও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে একটি জরিপে অভিনেতা-রাজনীতিক বিজয়- এর দল চমক দেখাতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া পুদুচেরিতে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জয়ের পথে এগিয়ে রয়েছে।

বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, এক্সিট পোল সবসময় নির্ভুল হয় না। ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অনেক জরিপ ভুল প্রমাণিত হয়েছিল।

ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী সোমবার। এই ফলাফল শুধু রাজ্য নয়, বরং জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসকে/এসএন

মন্তব্য করুন