© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফা সভাপতির নিরাপত্তা অনুরোধে 'না' বলল কানাডা পুলিশ

শেয়ার করুন:
ফিফা সভাপতির নিরাপত্তা অনুরোধে 'না' বলল কানাডা পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
ফিফা সভায় যোগ দিতে কানাডার ভ্যাঙ্কুভারে আছেন সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার সভায় পৌঁছাতে পুলিশি নিরাপত্তার জন্য একটি গাড়িবহরের অনুরোধ জানায় ফিফা। কানাডা পুলিশ তা প্রত্যাখ্যান করেছে।

বুধবার ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগের সহ-প্রধান ডন চ্যাপম্যান বিবৃতিতে বলেছেন, ‘যেসব আনুষ্ঠানিক গাড়িবহরের জন্য যান চলাচল বন্ধ করা হয়, সেগুলো শুধু রাষ্ট্রপ্রধানদের জন্যই সংরক্ষিত।’



‘যে বিভাগ এধরনের সেবার অনুমোদন দেয়, তাদের মতে ফিফা সভাপতি আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তি হওয়ার মানদণ্ড পূরণ করেন না। তাই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।’

পরে ফিফার এক মুখপাত্র বিষয়টি অস্বীকার করেছেন, ‘ফিফা সভাপতির জন্য কোন নির্দিষ্ট স্তরের পুলিশি বহরের অনুরোধ করা হয়নি। ৭৬তম ফিফা কংগ্রেসের জন্য তার পরিবহন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের কাছে করা কোন অনুরোধ সম্পর্কে সভাপতি অবগত ছিলেন না, বা এতে তিনি জড়িতও ছিলেন না।’

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে ৭৬তম কংগ্রেসে বৈঠক বসবে। শহরটিতে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের ১৬টি ম্যাচ হবে। ফিফা কংগ্রেসের সকল সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে এ সভায় থাকবে।

আরআই/টিএ

মন্তব্য করুন