© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

শেয়ার করুন:
‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে স্পষ্ট অবস্থান ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভুল স্বীকার করলে ক্ষতি নয় বরং সম্মানই বাড়ে।

এদিন সংসদের অধিবেশন চলাকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, মুক্তিযুদ্ধকে স্মরণ করতে গেলে, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে গেলে আজকের প্রেক্ষাপট বিবেচনা করে ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না-বেঠিক ছিল, ভুল ছিল; জনগণের পক্ষে ছিল না। তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কী?

তিনি আরও বলেন, তার জন্য আপনাদের ভুল স্বীকার করতে ক্ষতিটা কী?

গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে উল্লেখ করেন, মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে-তারা নিন্দিত হয়। যারা ভুলকে স্বীকার করে তারা নন্দিত হয়।

উল্লেখ্য, সংসদ অধিবেশনে দেওয়া এই বক্তব্যে তিনি মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ করে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

এমআই/টিএ

মন্তব্য করুন