© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ইরান: ফিফা সভাপতি

শেয়ার করুন:
২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ইরান: ফিফা সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ এএম | ০১ মে, ২০২৬
আসন্ন ২০২৬ সালের বিশ্বকাপে ইরান অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

কানাডার ভ্যাঙ্কুভারে আয়োজিত ফিফা কংগ্রেসে দেওয়া এক ভাষণে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এই ঘোষণা দেন।

নিজের বক্তব্যের শুরুতেই বিষয়টি স্পষ্ট করে ইনফান্তিনো বলেন, আমি প্রথমেই নিশ্চিত করে বলতে চাই যে ইরান অবশ্যই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে।

একইসাথে আসন্ন এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের মাঠে নামার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

সূত্র: আল-জাজিরা 

 টিজে/টিএ 

মন্তব্য করুন