© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোহাম্মদপুর থানার দুই এসআই ও এক এএসআইকে ক্লোজ

শেয়ার করুন:
মোহাম্মদপুর থানার দুই এসআই ও এক এএসআইকে ক্লোজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ এএম | ০১ মে, ২০২৬
মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনে অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপ-পরিদর্শক ও একজন উপ-সহকারী পরিদর্শকে ক্লোজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত নিম্নলিখিত পুলিশ সদস্যদের কে প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এস আই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন