© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণ-অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

শেয়ার করুন:
গণ-অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ এএম | ০১ মে, ২০২৬
চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে থাকবেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল।

লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে বলে জানা গেছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

টিজে/টিএ 

মন্তব্য করুন