বিশ্বকাপকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নেইমার
ছবি: সংগৃহীত
০৮:২১ এএম | ০১ মে, ২০২৬
বিশ্বকাপকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। নিজের ফিটনেস ও আসন্ন বিশ্বকাপ নিয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে ব্রাজিলিয়ান সিরি আ’র গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন এই তারকা।
ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের খবর, তীব্র ক্লান্তি ও ইনজুরির ঝুঁকি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। বিশেষ করে পালমেইরাসের মাঠ আলিয়াঞ্জ পার্কের কৃত্রিম ঘাসে খেলা নিয়ে শঙ্কা ছিল বেশি।

এই ধরনের মাঠে ইনজুরির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি হওয়ায় ঝুঁকি নিতে চাননি তিনি। বর্তমানে নেইমারের প্রধান লক্ষ্য বিশ্বকাপ। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে চোট পেলে জাতীয় দলে সুযোগ পাওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে, এই আশঙ্কা থেকেই মূলত তার এই সিদ্ধান্ত। যদিও ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি, তবু বিশ্বকাপে জায়গা পেতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।
৩৪ বছর বয়সী এই তারকা জানেন, আরেকটি বড় টুর্নামেন্টে খেলাই হতে পারে তার ক্যারিয়ারের অন্যতম শেষ সুযোগ। তাই ক্লাবের ম্যাচ মিস করলেও দীর্ঘমেয়াদি লক্ষ্যকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
আরআই/ এসএন