© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুনায়েদ খান-সাই পল্লবীর ‘এক দিন’ মন ছুঁতে পারল কি?

শেয়ার করুন:
জুনায়েদ খান-সাই পল্লবীর ‘এক দিন’ মন ছুঁতে পারল কি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ পিএম | ০১ মে, ২০২৬
আমির-পুত্র জুনায়েদ খান এবং দক্ষিণি সেনসেশন সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ২০১৬ সালের জনপ্রিয় থাই সিনেমা ‘ওয়ান ডে’-র হিন্দি রিমেক এটি। এক আইটি কর্মী দিনেশ (জুনায়েদ) এবং তার সহকর্মী মীরাকে (সাই পল্লবী) কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে।

গল্পের প্রেক্ষাপট

গল্পের নায়ক দিনেশ মনে মনে মীরাকে পছন্দ করলেও তা মুখে বলতে পারে না। অফিসের কাজে জাপান সফরের সময় একটি অভাবনীয় ঘটনা ঘটে। মীরা ‘ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া’ নামক এক বিরল রোগে আক্রান্ত হয়, যেখানে একজন মানুষ কেবল ২৪ ঘণ্টার জন্য তার স্মৃতি হারিয়ে ফেলে। পরদিন সুস্থ হওয়ার পর ওই সময়ের কোনো কিছুই আর তার মনে থাকে না। এই সুযোগে দিনেশ মীরার সাথে কেবল ‘একটি দিন’ কাটানোর সুযোগ পায়।

অভিনয় ও নির্মাণ

ছবির প্রথমার্ধ বেশ টানটান এবং পরিচ্ছন্ন। দুই ঘণ্টার সংক্ষিপ্ত রানটাইম সিনেমার গতি ধরে রাখতে সাহায্য করেছে। বিশেষ করে সাই পল্লবী তার সহজাত অভিনয় আর চোখের অভিব্যক্তিতে পুরোটা সময় দর্শককে মুগ্ধ করে রাখেন। জুনায়েদ খানও তার চরিত্রে যথেষ্ট সাবলীল ছিলেন, বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে তাকে বেশ মানিয়েছে। রাম সম্পতের আবহ সংগীত এবং মনোজ লবোর সিনেমাটোগ্রাফি গল্পের মেজাজের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ।

যেখানে ত্রুটি থেকে গেলো

ছবির মূল সমস্যা এর দ্বিতীয়ার্ধে। থাই মূল সিনেমার ক্লাইম্যাক্সে কিছুটা পরিবর্তন আনতে গিয়ে গল্পের খেই হারিয়ে ফেলেছেন পরিচালক সুনীল পাণ্ডে। যেখানে ছবিটির সবথেকে আবেগঘন হওয়ার কথা ছিল, সেখানেই চিত্রনাট্য কিছুটা দুর্বল ও মন্থর হয়ে পড়ে। ১৯৮৩ সালের কালজয়ী সিনেমা ‘সদমা’-র সাথে এই ছবির গল্পের এক জায়গায় মিল থাকলেও, ‘সদমা’ দর্শককে যেভাবে কাঁদিয়েছিল, ‘এক দিন’ সেই জায়গায় পৌঁছাতে পারেনি।
এক নজরে ‘এক দিন’:
রেটিং: ২.৫/৫
পরিচালনা: সুনীল পাণ্ডে
অভিনয়: জুনায়েদ খান, সাই পল্লবী
মিউজিক: রাম সম্পত

সব মিলিয়ে, সাই পল্লবীর অনবদ্য অভিনয় আর জুনায়েদের নতুনত্বের কারণে ‘এক দিন’ একবার দেখার মতো সিনেমা হলেও, এটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে কিছুটা ব্যর্থ হয়েছে। দর্শক এখন মুখিয়ে আছেন সাই পল্লবীর আগামী প্রজেক্ট ‘রামায়ণ’র দিকে। ওই সিনেমা তাকে দেখা যাবে সীতার চরিত্রে।

রিভিউ: হিন্দুস্থান টাইমস


এসএ/এসএন

মন্তব্য করুন