© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মে দিবসে গ্রাউন্ডস্টাফসহ শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানালেন লিটন

শেয়ার করুন:
মে দিবসে গ্রাউন্ডস্টাফসহ শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানালেন লিটন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ০১ মে, ২০২৬

আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। আন্তর্জাতিক শ্রমিক দিবসে এক ফেসবুক পোস্টে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। আলাদা করে বলেছেন মাঠ প্রস্তুত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেন সেই গ্রাউন্ডস্টাফদের কথা।


ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে, আমাদের জীবনের পথকে সহজ করে তোলার জন্য যারা নিরলস পরিশ্রম করেন, তাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।




একজন ক্রীড়াবিদ হিসেবে, ক্রিকেট ম্যাচ সফলভাবে আয়োজনের পেছনে যারা নীরবে কাজ করে যান- আমাদের গ্রাউন্ডস্টাফ এবং পর্দার আড়ালের প্রতিটি মানুষ- তাদের প্রতি আমার গভীর সম্মান রয়েছে। তাদের নিষ্ঠা অনেক সময় চোখে পড়ে না, কিন্তু সেটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এসকে/টিএ

মন্তব্য করুন