© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শিশু মুক্তিযোদ্ধা’ নিয়ে নীলার কটাক্ষ করে পোস্ট!

শেয়ার করুন:
‘শিশু মুক্তিযোদ্ধা’ নিয়ে নীলার কটাক্ষ করে পোস্ট!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ০১ মে, ২০২৬
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। তার দাবির প্রেক্ষিতে শুক্রবার (১ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল ফেসবুকে কটাক্ষ করে পোস্ট দিয়েছেন। তার পোস্টটি বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

‘বাহ আমরা একটা শিশু মুক্তিযোদ্ধা পেলুম...

বাংলাদেশে নতুন নতুন মুক্তিযোদ্ধা আবিষ্কার হচ্ছে। জামায়াতের আমির যদি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয় তাহলে পাক বাহিনী সবাই মুক্তিযোদ্ধা, তারাও তো মুক্তিযুদ্ধ করছে, তাই নয় কি?

ওহ, একদম ঠিক ধরেছেন!

তাহলে তো হিসাবটা একেবারে পরিষ্কার যে-ই যুদ্ধ করেছে, সে-ই মুক্তিযোদ্ধা! স্বাধীনতার পক্ষে ছিল কি বিপক্ষে ছিল, সেটা তো একেবারেই গৌণ ব্যাপার। যারা দেশ স্বাধীন করতে লড়েছে আর যারা সেই স্বাধীনতা ঠেকাতে প্রাণপণ চেষ্টা করেছে দুপক্ষই তো সমান ‘কর্মঠ’!

এই হিসেবে তো ইতিহাস বইয়ে আলাদা করে নায়ক-খলনায়ক রাখার কোনো দরকারই নেই। সবাইকে এক কাতারে বসিয়ে দিলেই হয় কারণ যুদ্ধ মানেই অবদান, দিকটা কোন দিকে ছিল সেটা নিয়ে মাথা ঘামানোর কী আছে, তাই না?

সত্যি, এমন যুক্তি সামনে এলে ইতিহাস নিজেই হয়তো নতুন করে চিন্তা করতে বসবে!

তাই সব চিন্তা বাদ দিয়ে আজ আমি ঘোষণা করতেছি আমিও মুক্তিযোদ্ধা...

আফানাদের মধ্যে আমার মতো আর কেডায় কেডায় মুক্তিযুদ্ধ করছেন জানান...’

এসকে/টিএ

মন্তব্য করুন