© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

শেয়ার করুন:
জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৭ এএম | ০২ মে, ২০২৬
জার্মানিতে মোতায়েন থাকা প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে।

ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের মধ্যেই ন্যাটো মিত্র জার্মানির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো। এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে উত্তেজনাপূর্ণ বাক্যবিনিময়ের পর ট্রাম্প দেশটি থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

জানা যায়, দুই মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইরান সরকার যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করছে বলে মন্তব্য করেছিলেন মের্ৎস।

বিশ্লেষকদের ধারণা, এই বক্তব্যের জের ধরেই ওয়াশিংটন এমন সিদ্ধান্ত নিয়েছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বার্তা সংস্থা রয়টার্স-কে জানান, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল–জাজিরা

এমআর/টিএ  

মন্তব্য করুন