© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

শেয়ার করুন:
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ এএম | ০২ মে, ২০২৬
পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই দূষণে আক্রান্ত হচ্ছে রাজধানী ঢাকাসহ পৃথিবীর বিভিন্ন শহর। আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ১৭৬; অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

অন্যদিকে ভারতের রাজধানী দিল্লি ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় নম্বরে। এছাড়া ১৪৩ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে।
আজ শনিবার (২ মে) সকাল ৮টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর।

তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

টিজে/টিএ 


মন্তব্য করুন