© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার অপি

শেয়ার করুন:
এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার অপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ০২ মে, ২০২৬
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। 

এই বিষয়ে ইয়াসির আরাফাত দেশের একটি গণমাধ্যমকে জানান, গতকাল এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদসহ দলটির নেতারা মেহরাব হোসেন অপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি শিগগিরই জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হবেন বলে নিশ্চিত করেছেন।



তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে রাজনৈতিক লড়াই এনসিপি শুরু করেছে এতে সব শ্রেণিপেশার মানুষ যুক্ত হচ্ছেন। জনপ্রিয় ক্রিকেটার মেহরাব হোসেন অপি এনসিপিতে যুক্ত হওয়ার মাধ্যমে এটাই স্পষ্ট হয়েছে। আরও অনেকেই এই সংগ্রামে আমাদের সাথে কাজ করবেন বলে আমরা আশাবাদী।

মেহরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ নাম। জাতীয় দলের হয়ে দেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে তিনি ইতিহাস গড়েন। অবসরের পরও ক্রীড়াঙ্গনে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন