© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মটকা কিং’-এ বিজয় ভার্মার চমক, জুয়ার দুনিয়ার অন্ধকার গল্প

শেয়ার করুন:
‘মটকা কিং’-এ বিজয় ভার্মার চমক, জুয়ার দুনিয়ার অন্ধকার গল্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ পিএম | ০২ মে, ২০২৬
ছয়ের দশকের বম্বে, জুয়ার জগত আর এক উঠতি সম্রাটের উত্থান এই পটভূমিতেই নির্মিত সিরিজ ‘মটকা কিং’ ইতিমধ্যেই দর্শকের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। মূল চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা, যিনি ব্রিজ ভাট্টির মতো এক জটিল চরিত্রে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।

সিরিজটি পরিচালনা করেছেন নাগরাজ মঞ্জুলে। গল্পটি অনুপ্রাণিত হয়েছে বাস্তব জীবনের মটকা কিং রতন খাত্রীর ঘটনাকে কেন্দ্র করে, যেখানে জুয়া ও আর্থিক প্রতারণার এক অন্ধকার দুনিয়া উঠে এসেছে।

কাহিনির কেন্দ্রে থাকা ব্রিজ ভাট্টি শুরুতে একজন সাধারণ জুয়া পরিচালনাকারী হলেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সেই সময়ের এক প্রভাবশালী নাম। কলসির মাধ্যমে পরিচালিত এই জুয়ার খেলা, অর্থাৎ মটকা, ধীরে ধীরে শহর থেকে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে চরিত্রের ভেতরেও আসে পরিবর্তন সততার পাশাপাশি বাড়তে থাকে অহংকার ও দূরত্ব।



সিরিজে শুধু উত্থান নয়, দেখানো হয়েছে পতনের দিকও। ক্ষমতা, অর্থ আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে ব্রিজ ভাট্টির জীবন ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। এই দ্বৈত চরিত্রায়ণই সিরিজের অন্যতম শক্তি বলে মনে করছেন সমালোচকরা।

অভিনয়ের দিক থেকে বিজয় ভার্মার পারফরম্যান্সকে বিশেষভাবে প্রশংসা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য চরিত্রে সাই তামহনকার, কৃতিকা কামরা এবং গুলশান গ্রোভার-এর উপস্থিতিও সিরিজকে সমৃদ্ধ করেছে।

তবে কিছু দর্শকের মতে, দীর্ঘ পর্ব এবং ধীর গতির বর্ণনার কারণে মাঝের অংশ কিছুটা ভারী মনে হতে পারে। তবুও গল্প, আবহ, চিত্রগ্রহণ এবং অভিনয় মিলিয়ে সিরিজটি একটি ভিন্ন ধরনের ক্রাইম ড্রামার অভিজ্ঞতা দেয়।

সব মিলিয়ে, আর্থিক অপরাধের জগতে ক্ষমতা ও নৈতিকতার সংঘাতকে কেন্দ্র করে ‘মটকা কিং’ হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ের আলোচিত ওয়েব সিরিজগুলোর একটি।

পিআর/এসএন

মন্তব্য করুন