© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম দিনেই রেকর্ড ভাঙল ‘রাজা শিবাজি’

শেয়ার করুন:
প্রথম দিনেই রেকর্ড ভাঙল ‘রাজা শিবাজি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ০২ মে, ২০২৬
ভারতের আঞ্চলিক চলচ্চিত্রে বড় চমক দেখাল রিতেশ দেশমুখ অভিনীত ‘রাজা শিবাজি’। মুক্তির প্রথম দিনেই এটি মারাঠি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের রেকর্ড গড়েছে।

প্রথম দিনে সিনেমাটি ভারতে আনুমানিক ১৩.৭৫ থেকে ১৪ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে মারাঠি সংস্করণ থেকেই এসেছে প্রায় ৯.৭৫ থেকে ১০ কোটি রুপি। হিন্দি সংস্করণ থেকে এসেছে প্রায় ৪ কোটি রুপি। শুধুমাত্র মহারাষ্ট্র রাজ্য থেকেই আয় হয়েছে প্রায় ১০.৭৫ থেকে ১১ কোটি রুপি।



এর আগে মারাঠি সিনেমায় সর্বোচ্চ প্রথম দিনের আয়ের রেকর্ড ছিল ‌‘সাইরাত’ সিনেমার। ২০১৬ সালে ছবিটি প্রায় ৩.৬০ কোটি রুপি আয় করেছিলো। সেই রেকর্ড এবার সহজেই ভেঙে দিলো ‘রাজা শিবাজি’।

যদিও রাজ্যের সার্বিক প্রথম দিনের আয়ের রেকর্ড এখনো রয়েছে ‘ধুরন্ধর ২’র দখলে। এই ছবিটির আয় ছিলো প্রায় ২২ কোটি রুপি। এরপর রয়েছে ‘পুষ্পা ২’ এবং ‘ছাবা’। তবে এসব বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেও ‘রাজা শিবাজি’ শক্ত অবস্থান তৈরি করেছে।



বিশ্লেষকদের মতে, মারাঠি সিনেমা সাধারণত মহারাষ্ট্রের অভ্যন্তরীণ এলাকাগুলোতে বেশি ভালো করে। সেখানে স্থানীয় ভাষার প্রভাব বেশি।

রাজধানী শহর মুম্বাইয়ে হিন্দি ও গুজরাটি ভাষাভাষীর সংখ্যা বেশি হওয়ায় সেখানে প্রতিযোগিতা তুলনামূলক কঠিন।

অন্যদিকে দীর্ঘমেয়াদে ভালো ব্যবসার দিক থেকেও আশাবাদী নির্মাতারা।

সবকিছু বিবেচনায় ‘রাজা শিবাজি’ সেই রেকর্ড ভাঙার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পিআর/এসএন

মন্তব্য করুন