© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচার বিভাগের বাজেট না বাড়ালে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন: আইনমন্ত্রী

শেয়ার করুন:
বিচার বিভাগের বাজেট না বাড়ালে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ পিএম | ০২ মে, ২০২৬
বিচার বিভাগের বাজেট বৃদ্ধি না হলে সঠিক বিচার নিশ্চিত করা কঠিন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২ মে) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারিক কার্যক্রম নিয়ে এক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের অন্যান্য খাতের তুলনায় বিচার বিভাগ এখনও সবচেয়ে অবহেলিত। মামলা জট ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাটাতে কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বিচারক, আইনজীবী ও তদন্ত সংশ্লিষ্টদের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মিথ্যা মামলার প্রবণতা কমাতে আইনি সংস্কারের প্রয়োজন এবং বিচারকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়েও চিন্তা করা হচ্ছে।

এসময় অতীত সরকারের সময় বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনমন্ত্রী এবং অভিযোগ করেন, কিছু বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন।

তনু হত্যা মামলার অগ্রগতির বিষয়ে তিনি জানান, বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এসকে/এসএন

মন্তব্য করুন