ইরান যুদ্ধ নিয়ে তথ্য প্রকাশপ্রভাবশালী কোন দুই মিডিয়ার উপর চরম ক্ষেপেছেন ট্রাম্প?
ছবি: সংগৃহীত
০৫:০৫ পিএম | ০২ মে, ২০২৬
ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক উত্তেজনা নিয়ে সংবাদ প্রকাশের কারণে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টামস ও সিএনএন এর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সিএনএনকে ‘নির্বোধ’ এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে মন্তব্য করেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর উপলক্ষে ওই আয়োজন করা হয়।
আলোচনায় নিজের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ভাষায়, তিনি প্রতিনিয়ত এমন প্রতিবেদন দেখেন যেখানে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ইতিবাচক চিত্র তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে দেশটির আর তেমন কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে তিনি বলেন, তিনি সিএনএন দেখেন মূলত প্রতিপক্ষের অবস্থান বোঝার জন্য।
ট্রাম্প অভিযোগ করেন, এই দুই গণমাধ্যম এমনভাবে খবর প্রকাশ করছে যাতে মনে হয় যুদ্ধে ইরান এগিয়ে আছে। তার মতে, বিশেষ করে নিউইয়র্ক টাইমসের কিছু লেখা উচ্চপর্যায় থেকেই প্রভাবিত এবং তা অত্যন্ত উদ্বেগজনক। ইরানের সামরিক অবস্থান প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, বিষয়টি নিয়ে তার উদ্বেগ নেই, কারণ বাস্তব পরিস্থিতি সবাই জানে—যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
এর আগে নিউ ইয়র্ক টাইমস–এর সম্পাদকীয় বোর্ড এক বিশ্লেষণে উল্লেখ করে, এই সংঘাতে মার্কিন সামরিক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। সেখানে বলা হয়, বিচ্ছিন্ন কিছু সাফল্য বড় ধরনের জয় এনে দিতে পারছে না; বরং তা ওয়াশিংটনের অবস্থানকে আরও নড়বড়ে করে তুলতে পারে।
ইউটি/টিএ