গুলিস্তানে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
ছবি: সংগৃহীত
০৬:৪৫ পিএম | ০২ মে, ২০২৬
রাজধানীর গুলিস্তানে একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়ি বিআরটিএ'র পাশের একটি জুতার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, বিআরটিএ'র পাশের একটি ৫ তলা ভবনের তৃতীয় তলায় এই আগুন লেগেছে। সেখানে জুতার গোডাউন রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ জানান, বিকেল ৫টা ২৭ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এমআই/টিএ