© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রীড়াক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না : পরিবেশমন্ত্রী

শেয়ার করুন:
ক্রীড়াক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না : পরিবেশমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ০২ মে, ২০২৬
ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, যারা যোগ্যতার বলে এগিয়ে যেতে পারবে, তারা সব সুযোগ-সুবিধা পাবে।

শনিবার (২ মে) বিকেলে ফেনীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল বলেন, মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে।

শুধু পড়ালেখা আর বই পড়লে হবে না। এখন থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের শিক্ষার্থীদের কোনো না কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত করা হবে। যাতে করে আমরা তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে পারি।
 
আবদুল আউয়াল আরো বলেন, বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনেকে শরীরচর্চা ও খেলাধুলাকে শরীরের জন্য ভালো মনে করেন। বাংলাদেশে এমন লোকও আছে যারা সাংস্কৃতিক চর্চাকে লেখাপড়া থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার একটি উপায় মনে করেন, কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা।

ফেনী জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।

আরআই/টিএ

মন্তব্য করুন