© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

শেয়ার করুন:
আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ পিএম | ০২ মে, ২০২৬

হঠাৎ বৃষ্টিতে থেমে যায় শুটিং। ক্যামেরা-লাইট বন্ধ, তবে ইউনিটের ব্যস্ততা থেমে নেই। এই ফাঁকেই লাইভে এসে মজার ছলে সহকর্মীদের ‘মুখোশ ফাঁস’ করার ঘোষণা দেন অভিনেত্রী মৌসুমী হামিদ।


নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি দেখান, লোকেশনে সবাই অপেক্ষায় থাকলেও অনেকেই মুঠোফোনে ব্যস্ত, কেউ রিল বানাচ্ছেন, কেউ লাইভ করছেন। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, দেখুন, শুটিংয়ে কে কী করছে আজ সবার মুখোশ ফাঁস করব।



তিনি আরও জানান, এই শুটিংটি সকাল আহমেদের পরিচালনায় চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় পরিচালককেও বসে থাকতে দেখা যায়। এ সময় সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী। জানান, তিনি নিজেই জানতেন না তার ফেসবুক অ্যাকাউন্টে আয় এসেছে। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি মজা করে বলেন, টাকা তুললে হাঁস-খিচুড়ি পার্টি দেবেন।

গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের শুটিং চলছিল, যেখানে চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে অংশ নিচ্ছেন। ডিজিটাল যুগে শুটিং সেটেও রিল ও শর্ট ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে। বিনোদন অঙ্গনের তারকারাও পিছিয়ে নেই তাই মজার ছবি বিষয়টি নিয়ে লাইভ করেছেন মৌসুমী হামিদ।

এসএ/টিএ

মন্তব্য করুন