কিশোরগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০
ছবি: সংগৃহীত
১২:৫১ এএম | ০৩ মে, ২০২৬
কিশোরগঞ্জের ভৈরব শহরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শনিবার (২ মে) রাত ৮টার দিকে উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় হুমায়ুন ও লাদেন একই গ্রুপের দুই বন্ধু। এক সময় গ্রুপের অন্তঃকোন্দল তাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করে। শুরু হয় উভয়ের মধ্যে আদিপত্যের দ্বন্দ্ব। শনিবার লাদেন গ্রুপের লোকজন হুমায়ুন গ্রুপের দুই ছেলেকে মারধর করে। তারই জের ধরে হুমায়ুন গ্রুপ লাদেনের অফিসে হামলা চালায়। এরই জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। শুরু হয় এক পক্ষ অপর পক্ষের ওপর পাথর ও ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা- ধাওয়া। ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ ইমাম আল মেহেদী বলেন, ‘ভৈরবপুর দক্ষিণপাড়ায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমআর/টিএ