© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকলাইনের ম্যাচ না পাওয়া নিয়ে কী বললেন লিটন?

শেয়ার করুন:
সাকলাইনের ম্যাচ না পাওয়া নিয়ে কী বললেন লিটন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ এএম | ০৩ মে, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। আর এই সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন আব্দুল গাফফার সাকলাইন। তবে সিরিজের কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি তার। তাকে নিয়ে অবশ্য কথা বলেছেন অধিনায়ক লিটন দাস।

সিরিজ শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'অবশ্যই, যদি ৩ ম্যাচ হতো, ভিন্ন কিছু হতো (সাকলাইনের খেলা নিয়ে)। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। অবশ্যই চাইতাম সেরা কম্বিনেশন নিয়ে সিরিজ জিততে।'

পরে নিজের অধিনায়কত্ব নিয়ে লিটন বলেন, 'আমি নিজেকে রেট করতে পারব না, এটা আপনারা বলবেন। আমি অনেক উপভোগ করছি। ভাবনা অবশ্যই এশিয়াতে যেহেতু বিশ্বকাপ না… এশিয়ার অনুযায়ী দল সর্বশেষ বিশ্বকাপের জন্য স্যাটেল ডাউন ছিল। বাইরের হিসেবে দলে আরও অনেক কিছু আনতে হবে। যে কন্ডিশনে খেলবেন, খুবই কঠিন হবে। এই দেড় বছর এই জিনিসগুলো মানিয়ে নিলে আশা করি ভালো কিছুই হবে।'

নিজের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে লিটনের ভাষ্য, 'প্রাপ্তি তো খারাপ ছিল না। উত্তরটা আপনারা দিলে ভালো হয়। পুরো বাংলাদেশেই যারা খেলেছে গত এক বছরে ভালো করেছে। এ বছরে কেমন করি এটা চ্যালেঞ্জ।'

কোন জায়গায় আরও ভালো হতে পারত? এমন প্রশ্নে লিটন বলেন, 'ভালোর তো শেষ নেই। যতদিন খেলবেন শিখতে থাকবেন। ওয়ানডে ক্রিকেট যদি দেখি, কিছু ম্যাচে এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং করেছি কিছু ম্যাচে আবার ক্যাচ ড্রপ করেছি। টি-টোয়েন্টিতেও সেইম। এটা পার্ট অব ক্রিকেট। তবে যত মিনিমাইজ করা যায়। টি-টোয়েন্টি এমনই, আক্রমণাত্মক ক্রিকেট খেলতেই হবে। আমাদের নিচের ব্যাটাররা রান দিতে পারলে অনেক সহায়তা হবে। দুই সিরিজেই দেখবেন ৫-৬ উইকেট চলে যাওয়ার পর শেষদিকে রান পাইনি। সাদা বলে উন্নতি করতে হলে এই জায়গা নিয়ে কাজ করতে হবে।'

এবি/টিএ

মন্তব্য করুন