পশ্চিমবঙ্গ নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা ওমর আবদুল্লাহর
ছবি: সংগৃহীত
০৭:৪৬ এএম | ০৩ মে, ২০২৬
ভারতের চার গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে ভোট কারচুপির আশঙ্কার কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে তিনি শঙ্কিত।
শুক্রবার এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, এখন আর ইভিএমের মাধ্যমে নয়, বরং নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোট চুরি করা হচ্ছে।
ওমর আবদুল্লাহ বলেন, আজ আর ইভিএমের মাধ্যমে ভোট চুরি হচ্ছে না। এখন নির্বাচন কমিশন এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর মাধ্যমে এটি করা হচ্ছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পশ্চিমবঙ্গের নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, যদি এই প্রক্রিয়া ফলাফলে প্রভাব ফেলে, তাহলে তা সবার জন্যই বিপজ্জনক হবে। তার দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গসহ তামিলনাড়ু, কেরালা ও আসাম, এই চার রাজ্যের নির্বাচনের ফলাফল কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সেখানকার প্রার্থীরাও ভোট কারচুপি নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আনছেন।
কেএন/এসএন