নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বিএনপি: সারোয়ার তুষার
ছবি: সংগৃহীত
১০:৫৬ এএম | ০৩ মে, ২০২৬
বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। শুধু তাই নয়, বিএনপি নির্বাচনী ইশতেহারও বাস্তবায়ন করতে পারবে না। কারণ এরইমধ্যে তারা ইশতেহার লঙ্ঘন করে চলছেন।
এ সময় সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির এ নেতা।
টিজে/টিএ