© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস পেদ্রির

শেয়ার করুন:
মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস পেদ্রির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ পিএম | ০৩ মে, ২০২৬
লিওনেল মেসির গড়া দেড় দশকের পুরোনো এক রেকর্ড ভেঙে বার্সেলোনার ইতিহাসের পাতায় নিজের নাম নতুন করে লিখিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ওসাসুনার বিপক্ষে গত রাতের জয়ে বার্সেলোনার জার্সিতে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন এই তরুণ তুর্কি।

ওসাসুনার মাঠ এল সাদারে বার্সেলোনার ২-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এটি ছিল ক্লাবটির হয়ে মূল একাদশে তাঁর ২০০তম ম্যাচ। মাত্র ২৩ বছর ১৫৯ দিন বয়সে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচে শুরুর একাদশে থাকার রেকর্ড গড়েন।

এর আগে এই রেকর্ডটি ছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির দখলে। মেসি ২৩ বছর ২২৭ দিন বয়সে ২০০ ম্যাচে শুরুর একাদশে খেলার মাইলফলক ছুঁয়েছিলেন। কিংবদন্তি জাভি হার্নান্দেজকেও এই তালিকায় পেছনে ফেলেছেন পেদ্রি। গাভি বা দানি ওলমোর মতো প্রতিভাবান মিডফিল্ডার দলে থাকলেও পেদ্রিই এখন বার্সেলোনার মাঝমাঠের মূল চালিকাশক্তি। কোচ হান্সি ফ্লিক পেদ্রিকে তাঁর কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন। কোচের মতে, পেদ্রির টেকনিক্যাল দক্ষতা ছাড়া বর্তমানে দলের পরিকল্পনা করা প্রায় অসম্ভব। যদিও পেদ্রি এখন এই রেকর্ডের মালিক, তবে লামিন ইয়ামাল বা পাউ কুবার্সির মতো কিশোররা যেভাবে উঠে আসছেন, তাতে ভবিষ্যতে এই রেকর্ড আবার ভাঙার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

মাঝমাঠ সামলানোর পাশাপাশি গোল করা ও করানোতেও পেদ্রি সফল। বার্সেলোনার হৃৎপিণ্ড বললেও ভুল হবে না। লা লিগার শিরোপার সুবাস পাচ্ছে কাতালানরা। সামনেই রয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার ‘এল ক্লাসিকো’। সেই ম্যাচে সমতা বা জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

এবি/টিএ

মন্তব্য করুন