© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে হরমুজ খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

শেয়ার করুন:
ইরানকে হরমুজ খুলে দেওয়ার আহ্বান জার্মান পররাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ পিএম | ০৩ মে, ২০২৬
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে জার্মানির অবস্থানও একই—ইরানকে অবশ্যই 'পরমাণু' অস্ত্র থেকে সম্পূর্ণভাবে সরে আসতে হবে এবং তা যাচাইযোগ্যভাবে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান তিনি।

ওয়াডেফুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র মতোই তাদেরও একই দাবি—ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে এবং হরমুজ প্রণালি খুলে দিতে হবে।

এদিকে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ইরান ইস্যুতে ইউরোপীয় মিত্রদের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আইকে/টিএ

মন্তব্য করুন