© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএল ফাইনালনাহিদের দুর্দান্ত স্পেলে বিধ্বস্ত হায়দরাবাদ

শেয়ার করুন:
নাহিদের দুর্দান্ত স্পেলে বিধ্বস্ত হায়দরাবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ এএম | ০৪ মে, ২০২৬
ভালো শুরু পেয়েও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হলো হায়দরাবাদ কিংসম্যান। সাইয়ুম আইয়ুবের দৃঢ় ব্যাটিংয়ে দল শক্ত ভিত পেলেও সেটিকে বড় স্কোরে রূপ দিতে পারেনি মিডল অর্ডার। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় দেড়শ রানের আগেই গুটিয়ে যায় মার্নাস ল্যাবুশেনের দল।

লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান তোলে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাইয়ুম আইয়ুব। পেশোয়ারের হয়ে নাহিদ রানা ২২ রানে নেন দুটি উইকেট।



ইনিংসের শুরুতেই বিদায় নেন মাজ সাদাকাত। ৬ বলে ১১ রান করে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। আরেক ওপেনার মার্নাস ল্যাবুশেন করেন ১২ বলে ২০ রান।  

তিন নম্বরে নেমে দারুণ লড়াই করেন সাইয়ুম। ৪২ বলে তুলে নেন নিজের অর্ধশতক। তবে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। এক প্রান্তে তার দৃঢ়তা থাকলেও অন্য প্রান্তে ছিল নিয়মিত উইকেট পতনের দৃশ্য। ফলে নির্ধারিত ওভারের আগেই ১২৯ রানেই থামে হায়দরাবাদের ইনিংস।

পেশোয়ারের বোলারদের মধ্যে অ্যারন হার্ডি ছিলেন সবচেয়ে সফল। তিনি ২৭ রানে ৪টি উইকেট নেন। এছাড়া নাহিদ রানা দুটি এবং মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট শিকার করেন।

আরআই/টিএ

মন্তব্য করুন