© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে বিয়ে করছেন ইমরান খানের সাবেক স্ত্রী

শেয়ার করুন:
গোপনে বিয়ে করছেন ইমরান খানের সাবেক স্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৩ এএম | ০৪ মে, ২০২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী ও ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পথে হাঁটছেন। এক বছরের সম্পর্কের পর তিনি কোটিপতি অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী ক্যামেরুন ও’রেইলি-কে বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখলেও ঘনিষ্ঠদের মতে, এই জুটি বর্তমানে বেশ সুখী এবং নতুন জীবনের দিকে এগোচ্ছেন। তারা সময় ভাগ করে নিচ্ছেন সুইজারল্যান্ডে ও’রেইলির বাসভবন এবং লন্ডনের পশ্চিমাঞ্চলে জেমিমার বাড়ির মধ্যে।

৫২ বছর বয়সী জেমিমা একজন পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার ও ডকুমেন্টারি নির্মাতা। অন্যদিকে ৬২ বছর বয়সী ও’রেইলি একজন আইরিশ-অস্ট্রেলীয় বিনিয়োগকারী, যিনি পারিবারিক মিডিয়া ব্যবসা ইন্ডিপেন্ডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়াতে কাজ করার পর নিজস্ব ব্যবসা গড়ে তোলেন। ঘনিষ্ঠজনদের দাবি, কাজের সূত্রে পরিচয়ের পর বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত জীবন গোপন রাখতে ও’রেইলি আগ্রহী হওয়ায় জেমিমাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।

জেমিমার পরিবারও এই সম্পর্কের বিষয়ে অবগত এবং ইতিবাচক মনোভাব পোষণ করছে। তাদের মতে, এই সম্পর্ক তার জীবনে নতুন ও স্থিতিশীল অধ্যায়ের সূচনা হতে পারে। উল্লেখ্য, জেমিমা গোল্ডস্মিথ ২০০৪ সালে ইমরান খানের সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন। তাদের দুই সন্তান রয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন