© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন ম্যাচ বাকি রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার

শেয়ার করুন:
তিন ম্যাচ বাকি রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ এএম | ০৪ মে, ২০২৬
ম্যাচ শুরুর আগেই সান সিরোর বাইরে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। শিরোপা নিশ্চিত করতে ইন্টার মিলানের দরকার ছিল মাত্র এক পয়েন্ট, তবে জয় দিয়েই কাজটা সেরে ফেলল তারা। পার্মাকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর আবারও সিরি 'আ' শিরোপা নিজেদের করে নিল ক্রিস্টিয়ান কিভুর দল।

রোববার (৩ মে) রাতে ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দলকে এগিয়ে দেন মার্কাস থুরাম। এরপর শেষ দিকে হেনরিখ মিখিতারিয়ান গোল করে জয় নিশ্চিত করেন।

ইতালির শীর্ষ লিগে এটি ইন্টারের ২১তম শিরোপা, যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব হিসেবে আরও দৃঢ় করেছে। ৩৬টি শিরোপা নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস।



তিন রাউন্ড বাকি থাকতেই শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার। ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন নাপোলি।

এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয়, আর জুভেন্টাস ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা কোমোর পয়েন্ট ৬২, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।

অন্যদিকে, ৩৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে পার্মা। 

টিজে/এসএন 


মন্তব্য করুন