বিশ্ব হাসি দিবসে নেটফ্লিক্সে বিশেষ পর্ব ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’
ছবি: সংগৃহীত
০২:০৮ পিএম | ০৪ মে, ২০২৬
বিশ্ব হাসি দিবস উপলক্ষে জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নিয়ে আসছে এক বিশেষ পর্ব, যা সরাসরি স্ট্রিম হবে নেটফ্লিক্স-এ। হাস্যরসের নানা রঙে সাজানো এই পর্বে দর্শকদের মাতিয়ে তুলবেন কমেডির জনপ্রিয় মুখ কপিল শর্মা।
এই বিশেষ পর্বে কপিলের সঙ্গে যোগ দিচ্ছেন নতুন প্রজন্মের দুই পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সময় রায়না ও রণবীর আল্লাহবাদিয়া। প্রকাশিত প্রোমোতে দেখা যায়, সময় রায়না দর্শকদের স্বাগত জানিয়ে শো-তে নিজের উপস্থিতির কথা বলেন।
তবে তিনি মজার ছলে জানান, আর কে অতিথি হিসেবে থাকছেন তা তিনি জানতেন না। ঠিক তখনই মঞ্চে প্রবেশ করেন রণবীর, আর সময়ের মুখে শোনা যায় বিস্ময়ের প্রতিক্রিয়া—“না ব্রো!”
শো প্রসঙ্গে কপিল শর্মা বলেন, দর্শকদের ভালোবাসাই তাদের নতুন ও বিনোদনমূলক কনটেন্ট তৈরির অনুপ্রেরণা। বিশ্ব হাসি দিবস উপলক্ষে নেটফ্লিক্সের সঙ্গে এই বিশেষ পর্বের পরিকল্পনা করা হয়েছে, যাতে দর্শকরা হাসির মাধ্যমে দিনটি আরো উপভোগ করতে পারেন।
পর্বের এক পর্যায়ে মঞ্চ রূপ নেয় মজার ‘সংবাদ বিতর্কে’, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় থাকেন সুনীল গ্রোভার।
পাশাপাশি ‘মোনা’ চরিত্রে কৃষ্ণা অভিষেক এবং ‘সোনা’ চরিত্রে কিকু শারদা-র উপস্থিতি হাসির মাত্রা আরো বাড়িয়ে তোলে।
ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর, মজার স্কেচ এবং শো-এর চিরচেনা পাগলামির মিশেলে এই বিশেষ পর্বটি বিশ্ব হাসি দিবস উদযাপনের এক নিখুঁত উপায় হতে চলেছে—যেখানে প্রতিটি মুহূর্তই ভরপুর হাসির খোরাক।
এসএন