কেরালায় বিজেপির ভরাডুবি
ছবি: সংগৃহীত
০৩:০২ পিএম | ০৪ মে, ২০২৬
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (০৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা।
বিজেপি সেখানে মাত্র হাতে গোনা কয়েকটি আসনে এগিয়ে রয়েছে, বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ একাই ২৩টি আসনে এগিয়ে রয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, কেরালার বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর গুরুত্বপূর্ণ শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ২৩টি আসনে এগিয়ে রয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বেলার ১টা পর্যন্ত পাওয়া ফলে দেখা যাচ্ছে, কেরালার ১৪০ আসনের বিধানসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৯৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে আছে ৩৬টি আসনে। এ ছাড়া বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ২টি আসনে এগিয়ে রয়েছে।
টিজে/এসএন