© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক কাস্টমস কর্মকর্তা মফিজুর রহমানের আয়কর নথি জব্দ

শেয়ার করুন:
সাবেক কাস্টমস কর্মকর্তা মফিজুর রহমানের আয়কর নথি জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ০৪ মে, ২০২৬
কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট-এর সাবেক সহকারী কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) ভূইয়া মফিজুর রহমানের (৬৩) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি ভূইয়া মফিজুর রহমানের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে সরকারি চাকরিরত থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ১৭ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করায় দুদক মামলা দায়ের করে। আসামি ভূইয়া মফিজুর রহমান একজন আয়কর দাতা।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ভূইয়া মফিজুর রহমানের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

এবি/টিএ

মন্তব্য করুন