© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মালিক’ সিনেমায় গাইলেন মিলা ইসলাম

শেয়ার করুন:
‘মালিক’ সিনেমায় গাইলেন মিলা ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ০৪ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। এরই মধ্যে এফডিসিতে শেষ হয়েছে ছবিটির আইটেম গান ‘গুলগুলি পিঠা’র শুটিং।

বিশাল সেটে ধারণ করা ধারণ করা এই গানে অংশ নিয়েছেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী। গানের মূল আকর্ষণে ছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।



জমকালো সেট, আলো আর নাচের সমন্বয়ে গানটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। ‘গুলগুলি পিঠা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান, আর সুর ও সংগীত করেছেন অদিত রহমান। পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, গানটি নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না তারা।

বলা দরকার, সর্বশেষ আরিফিন শুভ ও মিমকে দেখা গেছে চার বছর আগে, ‘সাপলুডু’ সিনেমায়। ‘মালিক’-এর মাধ্যমে আবারও জুটি হিসেবে ফিরছেন তারা।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহাতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এসএ/এসএন

মন্তব্য করুন