© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনমনোনয়ন সংগ্রহে বাধার ‍মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা

শেয়ার করুন:
মনোনয়ন সংগ্রহে বাধার ‍মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ০৪ মে, ২০২৬
চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে অওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মনোনয়নপত্র উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি স্লোগান দিয়েছেন।
সোমবার (৪ মে) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করতে আমরা গিয়েছিলাম।

আমাদের বার লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। যার ফলে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারিনি। সাধারণ আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে চেয়েছে কিন্তু তাদের তা সংগ্রহ করতে দিচ্ছে না।’
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অভিযোগ, বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বাধা দিচ্ছেন।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আইনজীবী সমিতিতে মনোনয়নপত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সে কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
প্রসঙ্গত, নির্বাচনী তফসিল অনুযায়ী, সোমবার (৪ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় (বার লাইব্রেরি) থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। একই সময়ের মধ্যে তা পূরণ করে জমাও দিতে হবে। তফসিল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এবি/টিএ

মন্তব্য করুন