ভোটকেন্দ্রে রাজ চক্রবর্তীকে দেখে ‘চোর’ স্লোগান!
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ০৪ মে, ২০২৬
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যেই বারাকপুর কেন্দ্রে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। তৃণমূল কংগ্রেস প্রার্থী ও পরিচালক-অভিনেতা রাজ চক্রবর্তী ভোট গণনায় পিছিয়ে পড়ার সময় জনতার বিক্ষোভের মুখে পড়েন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গণনাকেন্দ্র থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, তার দিকে কাদা ছোড়ার ঘটনাও দেখা গেছে।

নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে ঘিরে ফেলেন এবং নিরাপদে সরিয়ে নেন। এ সময় রাজ কোনো প্রতিক্রিয়া জানাননি। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাজ চক্রবর্তী। তবে এবারের নির্বাচনে চিত্র অনেকটাই ভিন্ন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এসএ/টিএ