© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ঢাকায় আসছেন হামজা

শেয়ার করুন:
আজ ঢাকায় আসছেন হামজা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৭ এএম | ০৫ মে, ২০২৬
মৌসুম শেষ হওয়ায় বর্তমানে ক্লাব ফুটবলের চাপ নেই হামজা চৌধুরীর। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমিত হয়েছে তাঁর দল লেস্টার সিটি। ২ মে খেলেছে মৌসুমের শেষ ম্যাচ। এখন ছুটির সময় হলেও আজ হঠাৎই ঢাকায় আসছেন হামজা চৌধুরী।

ফিফা উইন্ডো ছাড়া সাধারণত তার দেখা পাওয়া দুষ্কর হলেও, এবার ছুটির সুযোগটা হাতছাড়া করেননি এই মিডফিল্ডার। বাণিজ্যিক কাজে অংশ নিতে আসায় তার এই সফরকে বাফুফে দেখছে পুরোপুরি ব্যক্তিগত হিসেবে।

ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিমও স্পষ্ট করেছেন যে, হামজার এই সফর সম্পর্কে বাফুফে আনুষ্ঠানিকভাবে অবগত নয়। তবে ব্যক্তিগত ও কমার্শিয়াল এনগেজমেন্টে তিনি যে কয়েক দিন ঢাকা থাকবেন, তা নিশ্চিত।



আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ২৪ মে থেকেই শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আগের সূচি অনুযায়ী হামজার সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে। বাফুফেও জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে।

হামজার এই সফর সম্পর্কে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, হামজা চৌধুরী ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসছেন এবং ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তারা জানতে পেরেছেন যে, মূলত কিছু কমার্শিয়াল কাজ সম্পন্ন করতেই তিনি কয়েক দিন ঢাকায় থাকবেন।

আরআই/টিএ

মন্তব্য করুন