© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

শেয়ার করুন:
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ এএম | ০৫ মে, ২০২৬
ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ২১ মিনিটে সূর্যোদয় হবে।

এবি/টিএ

মন্তব্য করুন