© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান ম্যাঁক্রোর

শেয়ার করুন:
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান ম্যাঁক্রোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৩ এএম | ০৫ মে, ২০২৬

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে সোমবার (৪ মে) আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

আর্মেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে মাখোঁ বলেন, ‘আমরা সর্বোপরি যা চাই, তা হলো যুক্তরাষ্ট্র ও ইরানের একটি সমন্বিত পদক্ষেপ। এই পদক্ষেপ হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য এটাই একমাত্র সমাধান।’

ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা এমন কোনো সামরিক অভিযানে অংশ নেব না, যার কাঠামো আমার কাছে অস্পষ্ট বলে মনে হয়।’
তিনি জানান, যুক্তরাজ্যের সাথে মিলে ফ্রান্স একটি জোট গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, যার লক্ষ্য হলো- শান্তি প্রতিষ্ঠিত হলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া।

সূত্র: অস্ট্রেলিয়ান

এসএ/এসএন

মন্তব্য করুন